1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

‘অতীত চিন্তাধারার বদল ঘটুক, সৃষ্টিশীল কাজে সবাই উৎসাহ জোগাক’

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৬০ বার পঠিত

নতুন বছর মানেই নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন অঙ্গীকার। সাধারণ মানুষের মতোই বিনোদন অঙ্গনের তারকাশিল্পীদেরও থাকে নতুন স্বপ্ন। ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত লক্ষ্য– কীভাবে ২০২৬ সালকে আরও অর্থবহ এবং প্রেরণামূলক করে তুলতে চান- সেকথা জানিয়েছেন সংগীত ও অভিনয়শিল্পী জেফার রহমান।

জেফার বলেন, ‘ভালো কিছুর প্রত্যাশা নিয়ে একেকটি বছরের সূচনা। এ বছরেও চাইব, ভালো কিছু কাজের মধ্য দিয়ে দর্শক, শ্রোতার প্রত্যাশা পূরণের।’

 

এক্ষেত্রে সবার সহযোগিতা চান তিনি। বিশেষ করে  নারী শিল্পীদের। তিনি বলেন, ‘প্রতিটি কাজে সমর্থন চাই। কদিন আগেও এ নিয়ে কথা বলেছিলাম। আহ্বান জানিয়েছিলাম, সবাই যেন শিল্পীদের একটু সাপোর্ট করে, বিশেষ করে নারী শিল্পীদের। কারণ আমাদের সামাজিক নানা বাধা ডিঙিয়ে কাজ করতে হয়, তারপর যখন বিরূপ মন্তব্য কানে আসে, তখন মনে হতাশা ভর করে। তাই অতীত চিন্তাধারার বদল ঘটুক, সৃষ্টিশীল কাজে সবাই উৎসাহ জোগাক– এটাই চাওয়া।’

 

এই সংগীতশিল্পী বলেন, ‘খ্যাতির মোহে নয়, শ্রোতা হৃদয় স্পর্শ করার জন্যই শিল্পীজীবন বেছে নিয়েছি। একইভাবে অভিনয় শখ হলেও পর্দায় ভিন্ন ধরনের কাজই তুলে ধরতে চাই। তার জন্য শুধু প্রয়োজন সব শ্রেণির দর্শক-শ্রোতার সমর্থন।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর