গাজীপুরে জাতীয় শ্রমিক শক্তি ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
প্রকাশের সময় :
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
১০৬
বার পঠিত
“শিল্প বাঁচাও, কর্মসংস্থান বাড়াও” এই স্লোগানকে সামনে রেখে ‘জাতীয় শ্রমিক শক্তি’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ই অক্টোবর) বিকেল ৫টায় জাতীয় শ্রমিক শক্তি গাজীপুর মহানগরীর উদ্যোগে এই বর্ণাঢ্য কর্মসূচি আয়োজন করা হয়।
১৭ই অক্টোবর সংগঠনটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী হলেও একদিন আগেই গাজীপুর মহানগরে দিনটি উদযাপনে এই র্যালি ও সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় শ্রমিক শক্তি গাজীপুর মহানগরীর আহ্বায়ক জনাব জি.এম নাজমুল হোসাইন সভাপতিত্ব করেন এবং সার্বিক সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য সচিব মইজুদ্দিন সিকদার।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় সংগঠক ও গাজীপুর মহানগরের সদস্য সচিব জনাব আবদুল্লাহ আল মুহিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুরের আরিফ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক এম.ই.এইচ আরিফ।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য বক্তব্য প্রদান করেন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়কারী জুলফিকার মামুন চাকলাদার।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা, দেশীয় শিল্পের সার্বিক উন্নয়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভা শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।