1. admin@jagogazipur24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কোনাবাড়িতে পুলিশ বক্সে আগুন টঙ্গীতে প্রেমে ব্যার্থ হয়ে মাদকাসক্তী নিজেই তৈরী করেন ইয়াবা কারখানা। টঙ্গীতে তামিরুল মিল্লাত শিক্ষার্থীর দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ। টঙ্গীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোষাক শ্রমিক নিহত ​টঙ্গীতে কালবেলার সাংবাদিক রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবি টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন টঙ্গীর শীর্ষ ছিনতাইকারী সোহান গ্রেফতার গাজীপুরে জাতীয় শ্রমিক শক্তি ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বঙ্গোপসাগরে টেকসই ‘ব্লু ইকোনমি’ বিকাশে ঢাকায় বিমরাডের আন্তর্জাতিক কর্মশালা

গাজীপুরের কোনাবাড়িতে পুলিশ বক্সে আগুন

ডেক্স নিউজ
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

গাজীপুরের কোনাবাড়িতে পুলিশ বক্সে আগুন

গাজীপুরের কোনাবাড়িতে আন্দোলনরত শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় উত্তেজিত শ্রমিকরা কোনাবাড়ি পুলিশ বক্সে আগুন দিয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে জড়ায়। এসময় উত্তেজিত শ্রমিকদের নিবৃত্ত করতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশে কোনাবাড়িতে পুলিশ ট্রাফিক বক্সে আগুন উত্তেজিত শ্রমিকরা।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: আশরাফুল জানান, রোববার সকাল ১০টার দিকে উত্তেজিত শ্রমিকরা কোনাবাড়ি পুলিশ বক্সে আগুন দিয়েছে। প্রথমে পুলিশবক্সের গ্লাস ভেঙ্গে দেয়া হয়, পরে সেখানে আগুন দেয়। বক্সটি মূলত দায়িত্বরত পুলিশ সদস্যরা বিশ্রামের কাজে ব্যবহার করতেন। বক্সে মূল্যাবান কোন কিছুই ছিল না। সেখানকার ফার্ণিচারে আগুন দেয়া হয়েছে।

এদিকে শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের কোনাবাড়ি, শফিপুর, মৌচাক ও পল্লী বিদ্যুত এলাকা। সকাল থেকে দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটছে। তবে এসব সংঘর্ষে হতাহতের কোন খবর কেউ নিশ্চিত করেননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর