1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

উত্তরায় বিজয় দিবসে বিজয়ের পিঠা উৎসব

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা ৬ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

১৬ ডিসেম্বর সন্ধ্যায় ৬ নম্বর সেক্টর পার্কে আয়োজিত এই উৎসবে সেক্টরের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সপরিবারে অংশ নেন।

দীর্ঘ বিরতির পর এমন ঘরোয়া, শৃঙ্খলাবদ্ধ ও আনন্দঘন আয়োজন সেক্টরবাসীর মধ্যে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শিশু থেকে প্রবীণ সবার অংশগ্রহণে পার্কজুড়ে মিলনমেলায় পরিনত হয়।

এসময় উপস্থিত ছিলেন উত্তরা ৬ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার এম. আনোয়ারুল ইসলাম পলাশ, সাইফুল ইসলাম, এমরান আলী খান, ডা: রোকন, ডা: জুয়েল, মো: ফারুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা বলেন, এধরনের সামাজিক আয়োজনের মধ্য দিয়ে উত্তরা ৬ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি সকলের মাঝে সৌহার্দ্য ও ঐক্যর সম্পর্ক তৈরী করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে চায়। যাতে করে সকলের সম্পর্ক আরও সুদৃঢ় হয়। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর