1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

এমপি রনির অঙ্গীকার মুক্ত হবে দখলদার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৭৬ বার পঠিত

এমপি রনির অঙ্গীকার মুক্ত হবে দখলদার

শিল্প নগরী টঙ্গীতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহাসড়কে অবৈধ স্থাপনা ও ফুটপাত উচ্ছেদ অভিযানের প্রথম দিনে উপস্থিত হয়ে গাজীপুর ২ আসনের সাংসদ এম মঞ্জুরুল করিম রনি বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের পাশে কোন অবৈধ স্থাপনা ও ফুটপাত থাকতে পারবে না। এসব ফুটপাত ও অবৈধ পার্কিং এর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষকে দূর্ভোগ পোহাতে হয়। এসময় ফুটপাতের ছিন্নমূল ব্যাবসায়ীদের মহাসড়ক থেকে দোকানপাট সরিয়ে নিতে বলেন তিনি।

এম মঞ্জরুল করিম রনি বলেন, মহাসড়কের পাশের কোন দোকানদার যদি ফুটপাতে দোকান বসানোর সুযোগ দেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অতীতের নিয়মে চাঁদাবাজি, দখলবাজি করলে সরকার তা কঠোর ভাবে নির্মূল করবে।

তিনি আরো বলেন, ঈদের পরে ছিন্নমূল ব্যবসায়ীদের পূনর্বাসনের জন্য শীগ্রই ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু ঈদযাত্রায় ভোগান্তি সৃষ্টি হবে এমন কিছুকে প্রশ্রয় দেওয়া হবে না। ঈদকে সামনে রেখে জনদূর্ভোগ লাগবে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার, ট্রাফিক দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার আশরাফুল ইসলাম, অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার মুহাম্মদ মহিউদ্দিন আহমেদ, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর