এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মঞ্জুর মোল্লা
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক মঞ্জুর মোল্লা। পাশাপাশি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে রাজধানীর উত্তর সিটি করপোরেশনের ৪৮ ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নিজের ইশতেহার ঘোষণা করেছেন তিনি।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অবহেলিত ওয়ার্ডগুলোর মধ্যে অন্যতম ৪৮ নং ওয়ার্ড তথা দক্ষিণখান এলাকা। এই ওয়ার্ড সড়ক যোগাযোগ ও ড্রেনেজ ব্যবস্থা খুবই নাজুক। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে এই ওয়ার্ড প্রায় ব্যবহার অনুপযোগী হয়ে পরে। এতকাল কলমের শক্তিতে এই সব সমষ্যার সমাধানের চেষ্টা করলেও যোগ্য নেতৃত্বের অভাবে তা খুব একটা ফলপ্রসূ হয়নি।
তিনি আরও বলেন, আগামী সিটি করপোরেশন নির্বাচনে এই ওয়ার্ড থেকে নির্দলীয় একজন জনতার সেবক হতে চান তিনি। এলাকারবাসীর ভোটে নির্বাচিত হলে আধুনিক প্রযুক্তির সহায়তায় টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থা ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে ৪৮ নং ওয়ার্ডকে একটি স্মার্ট ওয়ার্ড করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এছাড়া এলাকার নিরাপত্তার স্বার্থে পুরো ওয়ার্ডকে সিসিটিভির আওতায় এনে অপরাধ শূন্যের কোঠায় আনার প্রতিশ্রুতি দেন তিনি।
মঞ্জুর মোল্লা বলেন, সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করলে এলাকায় মাদক ও গ্যাং কালচার গড়ে উঠতে পারে না। তাই নির্বাচিত হলে এলাকার নবীন ও প্রবীণদের সমন্বয়ে ইউনিট ভিত্তিক কমিটি গঠন করে সকল সমষ্যার সমাধান করা হবে।
আগামী নির্বাচনে সকল দোয়া ভোট প্রত্যাশা করে তিনি বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হলে একটি পরিচ্ছন্ন আধুনিক বাসযোগ্য ওয়ার্ড গঠন করবো ইনশাআল্লাহ।
সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তিনি আরো বলেন স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে যারা ঢাকার বাইরে যাবেন তারা সরকারি নির্দেশনা মেনে যথাযত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে যাবেন।
পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তিনি বলেন আমি আপনাদের সেবক মঞ্জুর মোল্লা হিসেবে সকলের দোয়া ভালবাসা ও সমর্থন প্রত্যাশী।