1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ তিন জন নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

গাজীপুরের কালীগঞ্জে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে নানি-নাতনিসহ তিন জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার দেওয়ালের টেক এলাকায় ঢাকা-সিলেট রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নরসিংদীর রায়পুরা থানার আব্দুল্লাহ নগর এলাকার নৌকা মিয়ার স্ত্রী কমলা বেগম (৫৫), তার নাতনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওয়ালের টেক এলাকার ইসাহাক মিয়ার মেয়ে অনাদি (১১) ও একই এলাকার মোবারক মিয়ার স্ত্রী সাদিয়া বেগম (২৫)।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, নরসিংদী থেকে কিছুদিন আগে কমলা বেগম তার মেয়ের বাড়ি কালীগঞ্জের দেওয়ালের টেক এলাকায় বেড়াতে আসেন।বৃহস্পতিবার বিকেলে কমলা বেগম জানান, তার নাতনি অনাদি ও সাদিয়া বেগম দেওয়ালের টেক এলাকায় রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করছিল এবং একই সময়ে আরেকটি ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। এতে তারা দিশেহারা হয়ে পড়েন। এক পর্যায়ে সিলেটগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিন জনই।

এ ঘটনায় দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) নাজিম উদ্দিন জানান, ‘রেললাইন দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত ওই তিন জন ট্রেনের নিচে কাটা পড়েন। এতে দুজন ঘটনাস্থলে ও একজন হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর