1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

গাজীপুরের পাঁচটি আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৪ বার পঠিত

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচন অনুষ্ঠান করতে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পাঁচটি আসনের জন্য গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনকে রিটার্ণিং অফিসার নিয়োগ করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে পাঁচটি সংসদীয় এলাকার জন্য আরো ১৩ জন সরকারি কর্মকর্তাকে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।

গাজীপুর-১ আসনটি কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর সিটি সিটি কর্পোরেশনের ১৮টি ওয়ার্ড এলাকা নিয়ে গঠিত। এ আসনের জন্য তিনজনকে সহকারি রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।

এ আসনের কালিয়াকৈর উপজেলা এলাকার জন্য কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসারকে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। এছাড়া, গাজীপুর সিটি কর্পোরেশনের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১০ ও ১১নং ওয়ার্ড এলাকার জন্য কালিয়াকৈর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। একই আসনের অন্তর্ভুক্ত গাজীপুর সিটি কর্পোরেশনের ৮, ৯, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ড এলাকার জন্য গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে সহকারী রিটার্ন অফিসার নিয়োগ করা হয়েছে।

গাজীপুর-২ সংসদীয় আসনটি গাজীপুর সিটি কর্পোরেশনের বিশাল এলাকা নিয়ে গঠিত। এজন্য এ আসনের জন্য পাঁচ জন সহকারি রিটার্নিং কর্মকর্তা নিয়োগ পেয়েছেন। তাদের মধ্যে, গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড থেকে ২৯ নং ওয়ার্ড এলাকার জন্য গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ড থেকে ৩৯ নং ওয়ার্ড এলাকার জন্য গাজীপুরের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার, সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ড থেকে ৪৯ নং ওয়ার্ড এলাকার জন্য গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ড থেকে ৫৭ নং ওয়ার্ড এলাকার জন্য টঙ্গী থানা নির্বাচন অফিসার এবং গাজীপুর সেনানিবাস এলাকার জন্য রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাহী অফিসারকে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।

গাজীপুর-৩ নির্বাচনী এলাকার শ্রীপুর উপজেলা অংশের জন্য শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সহকারি রিটার্ণিং অফিসার নিয়োগ করা হয়েছে। এ আসনের গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়ন অংশের জন্য শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

গাজীপুর-৪ নির্বাচনী এলাকার জন্য কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারকে সহকারি রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।

গাজীপুর-৫ নির্বাচনী এলাকার কালীগঞ্জ উপজেলা অংশের জন্য কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। এছাড়া একই আসনের গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ড এলাকা এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন এলাকার জন্য কালিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন।

এর আগে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোট এর ভোট গ্রহণ করা হবে নতুন বছরের ১২ ফেব্রুয়ারি। এই দিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত দেশের প্রায় ১৩ কোটি ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি, প্রচার শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায়। ১২ ফেব্রুয়ারি সারা দেশে ৩০০ সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে।

এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটাররাও পোস্টাল ব্যলটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত তিন লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৬ মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করল ইসি।

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে একযোগে প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা শুরু হয়। এই ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশে নির্বাচনী কার্যক্রম শুরু হলো।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, সিইসি তার ভাষণে নির্বাচনের তারিখ, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, যাচাই-বাছাইয়ের সময়সূচি এবং প্রতীক বরাদ্দের দিনক্ষণ ঘোষণা করছেন। এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হলো।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর