1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

গাজীপুরে ধানের শীষের পক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের গন মিছিল

মো. নুরুজ্জামান শেখ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার পঠিত

গাজীপুরে এই প্রথম সনাতন ধর্মাবলম্বী নারীদের প্রকাশ্যে রাজপথে নেমে ধানের শীষের পক্ষে ভোট চাইতে দেখা গেছে। টঙ্গী পূর্ব, পশ্চিম ও গাছা থানার হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সমন্বয় কমিটির উদ্যোগে এ গন মিছিল অনুষ্ঠিত হয়।

সোমবার বিকেলে টঙ্গীর আশরাফ সেতু এলাকা থেকে গন মিছিলটি শুরু হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় আশরাফ সেতু মার্কেট এলাকায় এসে শেষ হয়।

গন মিছিলের নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব, পশ্চিম ও গাছা থানার হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক এবং গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিমউদদীন ভাট।

মিছিলে অংশগ্রহণকারী সনাতন ধর্মাবলম্বী নারীরা প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় তারা বলেন, শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তারা রাজপথে নেমেছেন।
গন মিছিল চলাকালে ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর