1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

গাজীপুরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ আহত ১০

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২১৩ বার পঠিত

গাজীপুর-১ আসনের মনোনয়ন ঘিরে কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অনন্ত দশটি মোটরসাইকেল অগ্নি সংযোগ ও ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি নির্বাচনী প্রচার-প্রচারণার অফিস। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের রাখালিয়াচালা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ইসরাক সিদ্দিকীর সমর্থকরা বিক্ষোভ মিছিলের ডাক দেয়। পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে যোগ দিলে হঠাৎ হামলা চালায় দূর্বৃত্তরা। এতে দশটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা ইশরাক সিদ্দিকীর দাবি, গাজীপুর ১ আসনের মনোনয়ন ঘিরে এলাকার স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ কাজ করছিল। তারই প্রতিফলন হিসেবে আজকে বিক্ষোভ করার কথা ছিল। কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় হাতে নাতে কয়েকজনকে আটকও করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমানকে মনোনয়ন দেয় তার দল। এই আসনে বেশ কয়েকজন বিএনপির কেন্দ্রীয় নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

এবিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী আইনগত প্রদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর