গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি আাগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এ প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রোববার(২১ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনের কাছে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের রনি জানান,গাজীপুর-২ আসনের ভোটারদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই হবে আমার সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা।এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে গাজীপুর মহানগর বিএনপি’র সিনিয়র নেতারা রনির সাথে ছিলেন।