1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

গাজীপুরে বিদেশি পিস্তলসহ মিয়া কসাই গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৪ বার পঠিত

গাজীপুরের গাছা থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি  বিদেশি পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাইকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গাছা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নেতৃত্বে সোমবার রাতে গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া বগারটেক এলাকায় জনৈক তাহেরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ।

গ্রেফতারকৃত মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার মৃত জালাল মিয়ার ছেলে। তিনি গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিয়া কসাইকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃত মিয়া কসাই এর বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল, শাহজাহান পুরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অবৈধ অস্ত্রের উৎস ও সম্ভাব্য সহযোগীদের শনাক্তে কাজ চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর