1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

গাজীপুরে মাকে মারধর করায় ছেলেকে মাটিতে পুঁতে রাখলেন এলাকাবাসী

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ বার পঠিত

 

গাজীপুরের শ্রীপুরে মাকে মারধর করার অভিযোগে মাদকাসক্ত ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে শাস্তি দিয়েছেন এলাকাবাসী। অভিযুক্ত যুবক খলিল (৩০) শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের নুর উদ্দিনের ছেলে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলার শ্রীপুর উপজেলাধীন টেপিরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খলিল একই এলাকায় মুদির ব্যবসা পরিচালনা করতো। অভাবের সংসারে স্ত্রীও খলিলকে ছেড়ে চলে যায়, এতে হতাশাগ্রস্ত হয়ে নেশায় আসক্ত হয়ে পড়ে সে। নেশার টাকার জন্য প্রায়ই বাড়িতে উৎপাত করতো খলিল। শনিবার সকালে মায়ের কাছে ২ হাজার টাকা দাবি করেন। এ সময় মা খোদেজা বেগম তা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে মাকে উদ্দেশ্যে করে ইট ছুঁড়ে মারেন। ছোঁড়া ইটে আহত হলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে প্রথমে বাড়ির পাশে খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। মায়ের কাছে ক্ষমা চাইতে বলা হলে খলিল আরও ক্ষিপ্ত হয়ে যান। পরে স্থানীয়রা খলিলকে ছাতিরবাজার-টেপিরবাড়ি সড়কের পাশে মাটি খুঁড়ে কোমর পর্যন্ত পুঁতে রাখেন। এঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীয় খলিলের বিচার দাবি করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, বিষয়টি শুনেছি। মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর