1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

গাজীপুরে মাস্টার ইন্সট্রাক্টর সার্টিফিকেশন কার্যক্রমের সমাপনী

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

সড়ক দুর্ঘটনা হ্রাস এবং নতুন ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীদের বাধ্যতামূলক প্রশিক্ষণ নিশ্চিত করতে মাস্টার ইন্সট্রাক্টর সার্টিফিকেশন কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ডিসেম্বর) গাজীপুরের বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর ইঞ্জিনিয়ারিং উইংয়ের পরিচালক মো. শহিদুল্লাহ। তিনি বলেন, দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত চালক তৈরি ছাড়া সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়। এ লক্ষ্যে নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনকারীদের ৬০ ঘণ্টা বাধ্যতামূলক প্রশিক্ষণ চালুর উদ্যোগ একটি সময়োপযোগী পদক্ষেপ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিআরটিসির জেনারেল ম্যানেজার (আইসিডব্লিউএস ও ট্রেনিং) ফাতেমা বেগম এবং বিআরটিএ গাজীপুরের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) এস এ মাহফুজুর রহমান।

তাঁরা বলেন, মাস্টার ট্রেইনার তৈরির মাধ্যমে প্রশিক্ষণের মান ও পরিধি বাড়বে এবং দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুরের ম্যানেজার (ট্রেনিং) মোহাম্মদ মশিউজ্জামান। তিনি বলেন, এ কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষিত মাস্টার ট্রেইনাররা ভবিষ্যতে আরও ট্রেইনার তৈরি করবেন এবং নতুন লাইসেন্স প্রত্যাশীদের নির্ধারিত ৬০ ঘণ্টার প্রশিক্ষণ প্রদান করবেন।

অনুষ্ঠান শেষে মাস্টার ট্রেইনারদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টদের আশা, প্রশিক্ষণপ্রাপ্ত চালকদের মাধ্যমে গণপরিবহন ও মালবাহী মোটরযান পরিচালিত হলে সড়কে শৃঙ্খলা বাড়বে এবং দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর