1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

গাজীপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

 

গাজীপুরে মহানগরের বাসন থানা পুলিশ বাশির (৪৫) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে। রোববার বাসন থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত বাশির (৪৫) বাসন থানার হক মার্কেট এলাকার মৃত ইমু মিয়ার ছেলে।

অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, বাশিরের সঙ্গে একই এলাকার শরিফুল ইসলাম শরিফের (৩৮) জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি হকমার্কেট এলাকায় শরিফুলকে একা পেয়ে মারধর করে ধাক্কা দিয়ে কাভার্ডভ্যানের নিচে ফেলে দেয় বাশির। এসময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন গুরুতর আহতাবস্থায় শরিফুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সুস্থ্য হলে স্বজনরা ৯ ফেব্রুয়ারী তাকে বাসায় নিয়ে আসেন। পরে ফের অবস্থার অবনতি হলে পরদিন তাকে ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে বাসন থানায় মামলা হয়।

ওসি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যায় বাসন থানাধীন লাঠিভাঙ্গা প্রাইমারী স্কুলের সামনে খেলার মাঠ হতে শরিফুলকে গ্রেপ্তার করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর