1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

গাজীপুরে ১২০ মন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৪৫ বার পঠিত

গাজীপুরে ১২০ মন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে কালো পানিতে আফ্রিকান মাগুর মাছ চাষের বিরূদ্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় কয়েকটি পুকুর থেকে ১২০ মন নিষিদ্ধ আফ্রিক মাগুর মাছ জব্দ করা হয়েছে।
রোববার গাজীপুর মহানগরের গাছা থানাধীন উত্তর খাইলকৈরস্থ মোক্তার বাড়ি রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চলাকালীন দেখা যায় কয়েকটি মাজা পুকুরে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে কালো পানিতে আফ্রিকান মাগুর মাছ চাষ করা হচ্ছে। মাছের খাদ্য হিসেবে মৃত মুরগির দেহাংশ, নাড়ি-ভূড়ি দেয়া হয়েছে। এসময় বিভিন্ন পুকুর হতে আনুমানিক ১২০ মন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। দূষিত পানির তীব্র দুর্গন্ধে আশেপাশের মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে।
অভিযান চলাকালে কবির হোসেন নামে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
একজন অভিযোগকারী জানান, মজা পুকুরের তীব্র দুর্গন্ধের কারণে আশেপাশের বাসিন্দাদের শিশুরা অসুস্থ হয়ে পড়েছে।
মোবাইল কোর্ট চলাকালে গাজীপুর সদরের সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু সামা, গাজীপুরের প্রসিকিউটর উপস্থিত ছিলেন। পরবর্তীতে বিধি মোতাবেক ধ্বংস করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর