1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

গাজীপুর মহানগর তাতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কামাল আহমেদ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৭৫ বার পঠিত

গাজীপুর মহানগর তাতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কামাল আহমেদ

গাজীপুর মহানগর তাঁতী দলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে কামাল আহমেদ মোল্লাকে অন্তর্ভুক্ত করায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা।

এর আগে শনিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে গাজীপুর মহানগর কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে কামাল আহমেদ মোল্লাকে অন্তর্ভুক্ত করা নির্দেশনা দেওয়া হয়।

রোববার বিকেলে টঙ্গীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার তাঁতী দল এবং অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সমবেত হয়ে এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা গ্রহণ শেষে মহানগর তাঁতী দলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমেদ মোল্লা দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে রাজপথে আন্দোলন- সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা তাতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস মাদবর, বাবুল মিয়া, ৪৭ নং ওয়ার্ডের সভাপতি শেখ ফরিদ, সহ সভাপতি আলম মিয়া, প্রচার সম্পাদক রাজু আহমেদসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর