1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

গাজীপুর ২ আসনে জাপা বিজয় নিয়ে বাড়ী ফিরবে – মাহবুব আলম মামুন

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার পঠিত

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ২ আসনের জাতীয় পার্টির মননীত প্রার্থী এড: মাহবুব আলম মামুন বলেছেন, আসন্ন নির্বাচন সুষ্ঠ হলে গাজীপুর ২ আসনে বিপুল ভোটে জাতীয় পার্টি বিজয় নিয়ে বাড়ি ফিরবে।

সোমবার বিকেলে টঙ্গীতে নির্বাচনী প্রচারনার শেষ দিনে মিছিলে উপস্থিত হয়ে এই কথা বলেন তিনি।

তিনি আরও বলেন নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির নেতাকর্মীদের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। সুষ্ঠ নির্বাচন হলে লাঙ্গল প্রতীক বিপুল ভোট বিজয়ী হবে। সাধারণ ভোটারদের প্রতি আহবান সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে লাঙ্গল প্রতীকে ভোট দেবেন এবং গণভোটে না ভোট দেবেন।

 

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আল আমিন, টঙ্গী পশ্চিম থানার সভাপতি আব্দুল করিম, পূর্ব থানার সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ৪৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আলমগীর রেজা, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ৪৬নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক স্বাধীন মাতবার, বৃহত্তর টঙ্গী থানা স্বেচ্ছাসেবক পার্টির সাবেক সভাপতি জাহিদুজ্জামানসহ মহানগর ও থানা এবং ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন নেতাকর্মী।

এর আগে টঙ্গীর শালিকচুরা এলাকা থেকে এড. মাহবুব আলম মামুনের নেতৃত্বে মিছিল শুরু করে জাতীয়পার্টির নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে মিলগেট এলাকায় এসে শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর