আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন (টঙ্গী-গাছা, গাজীপুর সদর ও পূবাইলের একাংশ) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি।
সোমবার বিকেল চারটার দিকে গাজীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেনের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমাদান শেষে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, বাংলাদেশ তথা গাজীপুর-২ আসনের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছেন। আমার বিশ্বাস আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননী, প্রবীন আইনজীবি সুলতান উদ্দিন, গাজীপুরের পিপি এ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, সদর মেট্রো থানা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজী সালাহউদ্দিন, ফারহাজ বিন প্রবাল, আবু বকর সিদ্দিকসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।