1. admin@jagogazipur24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কোনাবাড়িতে পুলিশ বক্সে আগুন টঙ্গীতে প্রেমে ব্যার্থ হয়ে মাদকাসক্তী নিজেই তৈরী করেন ইয়াবা কারখানা। টঙ্গীতে তামিরুল মিল্লাত শিক্ষার্থীর দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ। টঙ্গীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোষাক শ্রমিক নিহত ​টঙ্গীতে কালবেলার সাংবাদিক রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবি টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন টঙ্গীর শীর্ষ ছিনতাইকারী সোহান গ্রেফতার গাজীপুরে জাতীয় শ্রমিক শক্তি ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বঙ্গোপসাগরে টেকসই ‘ব্লু ইকোনমি’ বিকাশে ঢাকায় বিমরাডের আন্তর্জাতিক কর্মশালা

জমকালো আয়োজনে পূবাইল সাংবাদিক ক্লাবের বর্ষপূর্তি উদযাপন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৭ বার পঠিত

জমকালো আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পুবাইল সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার বিকেলে নগরীর পুবাইল বসুগাঁও এলাকায় একটি রিসোর্টে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল ভূইয়ার সঞ্চলনায় ক্লাব সদস্যদের পাশাপাশি আলোচনায় অংশ নেন পূবাইল থানা বিএনপি’র সভাপতি মনির হোসেন শিকদার বকুল, পূবাইল থানা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর এড নজরুল ইসলাম খান বিকি, ৪২ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ, পূবাইল থানা বিএনপি’র সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আলী, রাকিব হোসেন মোল্লা, গাজীপুর জেলা সাংবাদিক এক্য পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, পূবাইল থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এড সোহরাব হোসেন সহ পূবাইল থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় অনুষ্ঠানে গাজীপুর টঙ্গী ও পূবাইলের নবীন ও প্রবীণ সাংবাদিকরাও অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন,পূবাইল সাংবাদিক ক্লাব কেবল সাংবাদিকদের সংগঠন নয় এটি পূবাইলে সাংবাদিকদের ঐক্যের প্রতীক। প্রতিষ্ঠার পর থেকে এ ক্লাব সাংবাদিকদের অধিকার রক্ষা, মর্যাদা প্রতিষ্ঠা ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

বক্তারা আরও উল্লেখ করেন,পূবাইল সাংবাদিক ক্লাব ইতোমধ্যেই সাংবাদিকদের জন্য একটি অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এর কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। তারা আশা প্রকাশ করেন,ভবিষ্যতেও এ ক্লাব গণমানুষের কথা তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করবে। এসময় বক্তারা সাংবাদিকদের প্রতি পেশাগত সততা, নৈতিকতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং সাংবাদিক ক্লাবকে গণমানুষের প্রকৃত কণ্ঠস্বর হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।
পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর