জাতীয় শ্রমিক শক্তির গাজীপুর মহানগরের সদস্য সচিব হলেন মইজুদ্দিন শিকদার
জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
প্রকাশের সময় :
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
২১৬
বার পঠিত
জাতীয় শ্রমিক শক্তি-এর কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে গাজীপুর মহানগর শাখার ৬ মাস মেয়াদী আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মইজুদ্দিন শিকদার এবং আহ্বায়ক নির্বাচিত হয়েছেন জি এম নাজমুল হোসাইন।
সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনায় আগামী ১৫ (পনেরো) দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য পদে যারা দায়িত্ব পেয়েছেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রাহুল, যুগ্ম আহ্বায়ক রোজিনা ইসলাম রোজি ও ইকবাল মাহমুদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আ র ম আব্দুল্লাহ, যুগ্ম সদস্য সচিব আঃ সালাম হোসেন, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, মনির হোসেন হিরা, মোহাম্মদ মাসুদ খান ও ইব্রাহিম হোসেন, সংগঠক সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল সাকুর ও রাকিব হোসেন, সদস্য: হাসান মিয়া, মোঃ জহির ও আসাদুল ইসলাম
কেন্দ্রীয় আহ্বায়ক মজহারুল ইসলাম ফকির, সদস্য সচিব খাজা মোর্শেদ এবং মুখ্য সংগঠক আরমান হোসাইনের সুপারিশ ও যৌথ স্বাক্ষরে এই নতুন কমিটি অনুমোদন লাভ করে।