1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৭১ বার পঠিত

 

শিল্প নগরী টঙ্গীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ইসরাত জাহান নামে এক প্রবাসীর পরিবার।

রবিবার ( ১২ এপ্রিল) বিকেলে স্থানীয় উত্তর খাঁ পাড়া রোড এলাকায় ভুক্তভোগীর বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসরাত জাহান বলেন, আমার স্বামী জাফর ইকবাল একজন প্রবাসী। টঙ্গীর আউচ পাড়া এলাকায় তার পিতার নামে ৪.১২৫ শতাংশ সম্পত্তি আছে। যা নিয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা চলমান আছে।

১২ এপ্রিল একটি দৈনিক পত্রিকায় ও অনলাইন ভার্সনে আমাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে একটি সংবাদ প্রকাশিত হয় যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রচারিত সংবাদে দাবী করা হয় টঙ্গীতে সন্ত্রাসী ইসরাত জাহান ও পিন্টু গং কতৃক ওয়ারিশ আনা জমি বিজ্ঞ আদালতের ১৪৫ ধারা ভঙ্গ করে দখলের পায়তারা করা হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা ও গুজব।

তিনি আরও বলেন, আমি একজন গৃহিনী একটি পক্ষ পরিকল্পিতভাবে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্যে প্রনদিত ভাবে এই ধরনের সংবাদ প্রচার করছে। আমার নিকট আত্মীয়রা অনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তারা আমাকে বিভিন্নভাবে ভয় ভিত্তি প্রদর্শন করছেন। বর্তমানে আমি আমার সন্তান নিয়ে আতঙ্কের মধ্যে দিন যাপন করছে।

পরিশেষে প্রশাসন ও সরকারের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর