1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর অপরাধে ভোক্তা অধিকারের অভিযান

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৫২৪ বার পঠিত

গাজীপুরের টঙ্গীর আলোচিত খাবারের হোটেল হাজী বিরিয়ানিতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর অপরাধে বিরিয়ানি হাউজটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলার সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন, সংস্থাটির কর্মকর্তা ও স্থানীয় পুলিশ প্রশাসন।

এসময় তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে খাবারের দোকান গুলোতে অভিযান চালানো হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অপরাধে তাদের অর্থদন্ড দেওয়া হয়েছে। ভোক্তার স্বার্থে এই অভিযান চলমান থাকবে।

এর আগে, গত ১৪ নভেম্বর টঙ্গীর হাজী বিরিয়ানি হাউজের পঁচা, পোকা পরা মাংসের একটি ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। এতে টঙ্গী জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এসব বিরিয়ানি হাউজের খাবারের মান নিয়েও প্রশ্ন উঠে। এসব রেস্তোরাঁ বন্ধ করার দাবী জানান স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর