1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে আতঙ্কে অসুস্থ অর্ধশতাধিক নারী শ্রমিক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২১৭ বার পঠিত
হাসপাতালে অসুস্থ নারী পোষাক শ্রমিক
গাজীপুরের টঙ্গীতে একটি পোষাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এসময় অসুস্থ শ্রমিকদের পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে কারখানা কতৃপক্ষ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিলারগাতি এলাকার মাসকো গ্রুপের প্রতিষ্ঠান কনসেপ্ট নিটিং লিমিটেড নামক কারখানায় এই ঘটনা ঘটে।
শ্রমিকরা জানায়, প্রতিদিনের মত সকালে কর্মস্থলে যোগ দিয়ে কাজ করছিলেন তারা। বেলা এগারোটার দিকে টিফিন খাওয়ার পর হঠাৎ করে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পরেন। বিষয়টি জানাজানি হলে কারখানার বিভিন্ন ফ্লোরে শ্রমিকদের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পরে। এতে আতঙ্কিত হয়ে অর্ধ শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পরেন। পরে তাদের উদ্ধার করে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কারখানা কর্মকর্তা বলেন, ঘটনার পরপরই অসুস্থ শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মূলত আতঙ্কিত হয়ে বেশিরভাগ নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবী, হাসপাতালে আসা বেশীর ভাগ শ্রমিক প্যানিক এ্যাটাক জনিত কারণে অসুস্থ হয়ে পরেছেন। তাদের মধ্যে কিছু শ্রমিক শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতা ভুগছেন। অসুস্থ শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এবিষয়ে শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক আজাদ রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর