গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ মোসা. রিতা (৩৫) নামের এক শীর্ষ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় মাদক কারবারি রিতার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন টঙ্গী পূর্ব থানা পুলিশ।
শনিবার (১ আগস্ট ২০২৬) সন্ধ্যায় ১নম্বর বেড়িবাঁধের জনৈক জোসনার চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি রিতা টঙ্গীর এরশাদনগর ১নম্বর ব্লকের ইব্রাহিমের মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় টঙ্গীর এরশাদনগর ১নং বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি রিতাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃত নারী মাদক কারবারির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।