1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে কভার্ড ভ্যান চাপায় গ্রামীণ ফোন কর্মকর্তার মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পঠিত

টঙ্গীতে কভার্ড ভ্যান চাপায় গ্রামীণ ফোন কর্মকর্তার মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে কাভার্ড ভ্যান চাপায় কল্যানময় দেবনাথ (৪৬) নামে এক গ্রামীণ ফোন কর্মকর্তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় কাভার্ড ভ্যান চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) রাত নয়টার দিকে টঙ্গীর এরশাদ নগর শালিকচুড়া এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

নিহত কল্যাণময় দেবনাথ বাগেরহাট জেলার ফকির হাট থানার সাইটতলা গ্রামের অমূল্য দেবনাথের ছেলে। তিনি গ্রামীণ ফোনের হেড অফ বিজনেস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

আটক গাড়ি চালকের নাম ওমর আলী (৫৭)। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার বাওইখোলা গ্রামের মৃত রয়াত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গাজীপুরের কোনাবাড়ি থেকে ঢাকাগামী সুন্দরবন কোরিয়ার সার্ভিসের একটি পণ্যবাহী কভার্ড ভ্যান শালিকচুড়া এলাকা অতিক্রম করার সময় অসতর্কতা বসত গাড়ির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন কল্যানময় দেবনাথ। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে চালক ও গাড়ি আটক করা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর