1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে গাছের চারায় সংবর্ধনা পেলেন এমপি রনি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১১ বার পঠিত

টঙ্গীতে গাছের চারায় সংবর্ধনা পেলেন এমপি রনি

গাজীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম মনজুরুল করিম রনিকে গাছের চারা দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে। পরিবেশ রক্ষার বার্তা দিতে দলীয় নেতাকর্মীরা এ ব্যতিক্রমী উদ্যোগ নেন।
রোববার বিকেলে টঙ্গীর মধুমিতা কাজী মার্কেটের একটি কনভেনশন সেন্টারে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের গাছের চারা উপহার দেওয়া হয় সাংসদ রনিকে।

এসময় মঞ্জুরুল করিম রনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী ২৫ কোটি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। তাই ফুলের পরিবর্তে চারা গাছ উপহার দিলে তা পরিবেশের জন্য ইতিবাচক হবে।
তিনি আরও বলেন, পরিকল্পিত শিল্পায়নের পাশাপাশি কৃষিজমি, গাছপালা ও প্রকৃতি রক্ষায় গুরুত্ব দিতে হবে।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
এসময় পরিবেশবান্ধব উদ্যোগের জন্য নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন উপহার পাওয়া চারাগাছ রোপণের উদ্যোগ নেওয়া হবে।
এতে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রাকিব উদ্দিন সরকার পাপ্পু, যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম শুক্কুর, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. জসিম উদ্দিন বাট, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক মো. বসির উদ্দিন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নুর, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি আকবর হোসেন ফারুক, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মন্ডল, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন, সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ টিপু প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর