1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে ছাত্রদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৯ বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে জাহিদ হাসান জুয়েল নামে এক কলেজ ছাত্রদল নেতার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। এতে ক্যাম্পাস জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ইয়াবা সেবনকারী ছাত্রদল নেতা জাহিদ নিজেকে টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য বলে দাবী করছেন। তিনি সদস্য সচিব আলাউদ্দিন সুমনের অনুসারী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওতে দেখা যায় অজ্ঞাত ব্যাক্তিদের সাথে নিয়ে ইয়াবা সেবন করছেন তিনি। এছাড়াও আওয়ামী রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ রয়েছে এই ছাত্রদল নেতার বিরুদ্ধে।

ঘটনার সত্যতা স্বীকার করে তিনি দাবী করেন বছর খানেক আগে বাল্য বন্ধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোজাম্মেলের কু প্ররোচনায় পরে জীবনে প্রথমবারের মত এ কাজ করছেন তিনি। কিন্তু এই ঘটনায় গোপনে ভিডিও ধারণ করে সেই ঘনিষ্ঠ বন্ধু তাকে নাজেহাল এমন কি হত্যার হুমকিও দিয়েছেন।
এবিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টঙ্গী শাখার নেতা মোজাম্মেল হোসেন বলেন, জাহিদ হাসান জুয়েল যতদিন ভালো ছিল ততদিন তার সাথে আমাদের সম্পর্ক ছিল। সে বিপদগামী হওয়ার পর থেকে তার সাথে আমার কোন যোগাযোগ নেই। সে উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
এবিষয়ে কথা বলতে টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আলাউদ্দিন সুমনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।

এবিষয়ে টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান আরিফ বলেন, জাহিদ হাসান জুয়েল টঙ্গী
সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য নয়। তিনি মিথ্যা পরিচয় দিয়ে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছেন। তার মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। এবিষয়ে আমরা কলেজ কতৃপক্ষের কাছে লিখিত আবেদন জানাবো।

এবিষয়ে গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। আমরা সাংগঠনিক ভাবে বিষয়টি নিয়ে কাজ করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর