1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে ছিনতাইকারির ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত
প্রতীকী ছবি

 

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

শনিবার ( ৬ ডিসেম্বর) সকালে বিআরটি প্রকল্পের উড়াল সড়কের টঙ্গী বাজার বাটাগেট এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহত ওই ব্যক্তির নাম সিদ্দিকুর রহমান (৫৭)। তিনি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার এলাকার মৃত ইসমাইল ফকিরের ছেলে। সিদ্দিক টঙ্গীর মধুমিতা এলাকার আপন নীড় নামক একটি ভাড়া বাসায় পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বাস করতেন।

‎থানার উপপরিদর্শক(এসআই)মেহেদী হাসান লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

‎স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সিদ্দিকুর রহমান ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বিদ্যুৎ বিভাগে চাকরী করতেন। শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকার অফিসে কাজে যোগ দিতে সকাল সাড়ে ছয়টায় বাসা থেকে বের হন তিনি। পরে বিআরটি প্রকল্পের উড়াল সড়কের উপর গাড়ির জন্য অপেক্ষা করতে থাকেন।এ সময় একদল ছিনতাইকারী তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ‎ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর পাঠালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

‎টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক তদন্ত মো.আতিকুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।
###

S/S

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর