1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে ছিনতাইকারীর কবলে সিনিয়র সাংবাদিক নাছির উদ্দিন বুলবুল

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২০১ বার পঠিত

রাজধানীর অদূরে পেশাদার অপরাধীদের ক্রাইম জোন হিসেবে সুপরিচিত গাজীপুরের শিল্পনগরী টঙ্গী শিল্পাঞ্চল। এখানে দিবালোকে প্রকাশ্যেই চলে ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড।

শুক্রবার সকালে টঙ্গীর নতুন বাজার রেলগেট এলাকায় একদল দুর্বৃত্তদের কবলে পড়েন সিনিয়র সাংবাদিক মো: নাসির উদ্দীন বুলবুল।

সে দৈনিক সংবাদের সহ-সম্পাদক (মফস্বল ডেস্ক) হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া ডেইলি গাজীপুর অনলাইন নিউজ পোর্টাল’র সম্পাদক ও প্রকাশক বলে জানা গেছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

ভুক্তভোগী সাংবাদিক নাসির উদ্দীন বুলবুল জানান,  আজ শুক্রবার (১৫ মে, ২০২৬) সকালে টঙ্গী নতুন বাজার রেলগেট এলাকা পার হওয়ার সময় কয়েকজন যুবক (দুর্বৃত্তরা) তার পথরোধ করে দাঁড়ায় এবং দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। তিনি বাধা দিলে ছিনতাইকারীরা মোবাইল নিতে ব্যর্থ হয়। এ সময় রাব্বি নামে এক যুবক তার কাছে থাকা স্যুইস গিয়ার স্বদৃশ্য বস্তু (ধারালো অস্ত্র) প্রদর্শন করে ভয়ভীতি দেখায় । ঘটনাটি স্থানীয় লোকজন আঁচ করতে পেরে এগিয়ে এলে অভিযুক্ত ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে কৌশলে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাব্বির পিতার নাম ফকির। সে পেশাদার অপরাধীদের সাথে ঘুরে বেড়ায় বলে জানা গেছে।

এলাকাবাসীদের অভিযোগ, টঙ্গীর মাদকের ক্রাইম জোন ব্যাংক মাঠ বস্তি ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে। চক্রটি নিয়মিত ছিনতাই, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ করেছে।

এলাকাবাসীর দাবি, এ চক্রের সঙ্গে রাজু ওরফে “চইক্কা রাজু”, সল্টু, বাপ্পী, ছাল্টু, আল্লাদির ছেলে জনি, রাজিব এবং কালীগঞ্জের বাচ্চুর ছেলে লালসহ আরও কয়েকজন জড়িত রয়েছে।

ইদানিংকালে টঙ্গীতে ছিনতাইয়ের প্রবনতা অনেকাংশে বেড়েছে। আইনশৃঙ্খলা চরম অবনতি দেখা দিয়েছে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। তারা দ্রুত জড়িতদের গ্রেফতার করে টঙ্গীর নতুন বাজার রেলগেট, রেলস্টেশন, স্টেশন রোড, টঙ্গীবাজার, রেলব্রিজ, চেরাগআলী, আব্দুল্লাহ ও আশপাশ এলাকায় পুলিশের টহল জোরদারের দাবি জানিয়েছেন সমগ্র টঙ্গীবাসী ও সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর