1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প ও ড্রেন সংস্কার

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৫১ বার পঠিত
দীর্ঘদিন যাবত ড্রেনেজ ব্যবস্থা বেহাল থাকার কারণে সামান্য বৃষ্টি হলেই পুরো এলাকা তলিয়ে যাওয়ার ভোগান্তিতে ছিলেন ৪৬নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
একটুখানি বৃষ্টিতেই রাস্তাঘাট ডুবে গিয়ে সৃষ্টি হতো চরম জলাবদ্ধতা, যা স্থবির করে দিত সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
এলাকাবাসীর এই দীর্ঘদিনের দুর্ভোগ চিরতরে অবসান ঘটাতে এবার জোরালো পদক্ষেপ নিয়েছেন ৪৬নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এবং স্থানীয় জনগণের ভালোবাসার মানুষ শাহিন আহমেদ রিজভী।
জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে তার নিজস্ব তত্ত্বাবধান ও উদ্যোগে এলাকায় সেচ পাম্প বসিয়ে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। একই সাথে, ড্রেনের ভেতরের জমে থাকা মাটি ও বর্জ্য খনন করে পানি চলাচলের পথ পরিষ্কার করার কাজ পুরোদমে এগিয়ে চলছে।
এলাকাবাসী জানান, বছরের পর বছর ধরে তারা এই জলাবদ্ধতার শিকার হয়ে আসছেন। তবে কাউন্সলির পদপ্রার্থী শাহিন আহমেদ রিজভী যেভাবে মাঠপর্যায়ে নেমে স্থায়ী সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। ড্রেনের মাটি খনন ও আধুনিক পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন শুরু হওয়ায় এখন এলাকায় স্বস্তি ফিরতে শুরু করেছে।
এই উদ্যোগের বিষয়ে ৪৬নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শাহিন আহমেদ রিজভী বলেন, “জনগণের ভোগান্তি দূর করাই আমার প্রধান লক্ষ্য। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ ড্রেনেজ সমস্যার কারণে কষ্ট পাচ্ছিলেন। সাময়িক পাম্প বসানোর পাশাপাশি আমরা ড্রেন খনন করে একটি স্থায়ী সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি, যেন আগামীতে সামান্য বৃষ্টিতেই আর কাউকে জলমগ্ন হতে না হয়। এই উন্নয়ন ও সংস্কারমূলক কাজ সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এলাকার সাধারণ মানুষের মতে, বিপদে-আপদে সবসময় পাশে থাকার কারণেই ৪৬নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শাহিন আহমেদ রিজভী আজ জনগণের ভালোবাসার মানুষে পরিণত হয়েছেন। চলমান এই ড্রেনেজ সংস্কার কাজ সম্পন্ন হলে ৪৬ নম্বর ওয়ার্ডের একটি বড় অংশের মানুষ জলাবদ্ধতার অভিশাপ থেকে স্থায়ীভাবে মুক্তি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর