1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের সাথে ধাক্কা লেগে অপু (২৫) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত নয়টার দিকে বনমালা রেললাইন এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
নিহত অপু টঙ্গীর এরশাদনগর ৬ নং ব্লক এলাকার জালাল উদ্দিন উরফে জলিল বাবুর্চির ছেলে। তিনি এলাকায় ডিস লাইনের কাজ করতো।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, রাত নয়টার দিকে অসতর্ক অবস্থায় রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন নিহত অপু। এসময় ঢাকাগামী  লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ উপ পরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, মরদেহ উদ্ধার করে ফাড়িতে আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর