1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল করিম রনি গণসংযোগ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার পঠিত
টঙ্গীতে ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল করিম রনি গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩, ৪৪, ৪৬,৪৭, ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি।

গণসংযোগে মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীসহ সাধারণ জনগন উপস্থিত ছিলেন।

এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন, কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, গাজীপুরের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, গাজীপুর ২ আসন দীর্ঘদিন ধরে অবহেলিত। শিল্পনগরী গাজীপুরের সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে নেতৃত্ব দিতে আমি প্রস্তুত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর