টঙ্গীতে পৃথক স্থানে অগ্নিকান্ড পুড়েছে ৩১ ঘর
গাজীপুরের টঙ্গীতে পৃথক স্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ৩১ ঘরের মালামাল ও আসবাবপত্র।
বুধবার সকালে টঙ্গীর দক্ষিণ আরিচপুর মুন্সিপাড়া ও মুদাফা পশ্চিমপাড়া বিষারটেক এলাকায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দক্ষিণ আরিচপুর ও ৩টি ইউনিট মুদাফা পশ্চিমপাড়া বিষারটেক এলাকায় পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ আরিচপুর মুন্সিপাড়া রোডের বহুতল ভবনের দ্বিতীয় তলায় একটি ইউনিটে গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। মুর্হুতের মধ্যে আগুন কক্ষের আসবাবপত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে সকাল পৌণে ৬টার দিকে টঙ্গী মুদাফা পশ্চিমপাড়া বিষারটেক এলাকার বাহার উদ্দিনে বস্তিঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুর্হুতের মধ্যে আগুন আশপাশের ৩০টি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড়ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই বস্তির ৩০টি কক্ষ এবং তাতে রক্ষিত আসবাসপত্র পুড়ে যায়।
এব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, টঙ্গী ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট পৃথক দুটি স্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মুদাফা এলাকার একটি বস্তির ৩০টি কক্ষ এবং আরিচপুর এলাকার বহুতল ভবনের একটি কক্ষের আসবাবপত্র আগুনে পুড়ে গেছে।
পুলিশ জানায়, জনৈক আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি অভিযানিক দল উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য উক্ত অর্থ একত্রিত করা হয়েছিল। বিষয়টি গভীরভাবে তদন্ত করছে পুলিশ।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, আটককৃত আসামীদের গাছা থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।