1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে টঙ্গীতে প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে টঙ্গীর ব্যাংক মাঠ সংলগ্ন সিটি কর্পোরেশন স্কুল মাঠে এই টূর্নামেন্ট উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।
গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মুহাম্মদ সোহেল হাসান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, জামায়েত নেতা ড: হাফিজুর রহমান, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রবাসক বসির উদ্দিন, টঙ্গী থানা প্রেসক্লাবের আহবায়ক এস এম মনির উদ্দিনসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন অঞ্চলের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ।
উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন পুবাইল অঞ্চল ও গাজীপুর সদর অঞ্চল। ৫ – ০ ব্যবধানে গাজীপুর সদর অঞ্চলকে হাড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করে পুবাইল অঞ্চল দল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর