1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে বসত বাড়িতে আগুন ১১টি কক্ষ পুড়ে ছাই

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১১৪ বার পঠিত

টঙ্গীতে বসত বাড়িতে আগুন ১১টি কক্ষ পুড়ে ছাই

গাজীপুরের টঙ্গীতে তারাবির নামাজের সময় একটি বাসা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (০৪ মার্চ) রাত আটটার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকায় জনৈক নাজু মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তারাবির নামাজের পূর্ব মূহুর্তে হঠাৎ করে বাড়িটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় পার্শ্ববর্তী টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে এলাকাটিতে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের জায়গা না থাকায় তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের গাড়ি ভিতরে প্রবেশ করতে পারে নি। যার করনে আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন,
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাড়িটির ১১টি কক্ষ ও একটি হোটেলের রান্নাঘর পুড়ে যায়। প্রথামিক ভাবে ধারণা করা হচ্ছে হোটেলের রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়।
তবে ফায়ার স্টেশনের পার্শ্ববর্তী এলাকাটিতে গাড়ি প্রবেশের কোন রাস্তা না থাকায় ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়। আগুনে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর