1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ডেক্স নিউজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত

টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীর আলোচিত হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদ ও পুনর্বাসনের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে বস্তিবাসী।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে টঙ্গী বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বিআরটি উড়ালসড়কের টঙ্গী বাজার অংশে অবস্থান নেয়।

​ঘণ্টাব্যাপী চলা এই অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
​বস্তিবাসীদের অভিযোগ, গুটিকয়েক মাদক ব্যবসায়ীর অপকর্মের দ্বায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে পুনর্বাসন ছাড়াই তাঁদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। স্থায়ী পুনর্বাসন না হওয়া পর্যন্ত বর্তমান স্থানেই বসবাসের সুযোগ অথবা দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন তাঁরা। একইসঙ্গে প্রকৃত মাদক কারবারিদের নির্মূলে প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতার ঘোষণা দিয়েছেন বস্তিবাসীরা।

এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, চিহ্নিত মাদক কারবারি ছাড়া কারো বাড়িঘর উচ্ছেদ করা হবে না এমন আশ্বাস দিয়ে মহাসড়ক থেকে বস্তিবাসীকে সরিয়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর