1. admin@jagogazipur24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কোনাবাড়িতে পুলিশ বক্সে আগুন টঙ্গীতে প্রেমে ব্যার্থ হয়ে মাদকাসক্তী নিজেই তৈরী করেন ইয়াবা কারখানা। টঙ্গীতে তামিরুল মিল্লাত শিক্ষার্থীর দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ। টঙ্গীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোষাক শ্রমিক নিহত ​টঙ্গীতে কালবেলার সাংবাদিক রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবি টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন টঙ্গীর শীর্ষ ছিনতাইকারী সোহান গ্রেফতার গাজীপুরে জাতীয় শ্রমিক শক্তি ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বঙ্গোপসাগরে টেকসই ‘ব্লু ইকোনমি’ বিকাশে ঢাকায় বিমরাডের আন্তর্জাতিক কর্মশালা

টঙ্গীতে বিশ্ব জলাতঙ্ক দিবসে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

ডেক্স নিউজ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৩ বার পঠিত

টঙ্গীতে বিশ্ব জলাতঙ্ক দিবসে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত 

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২৮ সেপ্টেম্বর) বেলা এগারোটা দিকে হাসপাতালে প্রাঙ্গনে র‍্যালীটি অনুষ্ঠিত হয়।
​র‍্যালিতে নেতৃত্ব দেন শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালক ডা. আফজালুর রহমান এবং সহকারী পরিচালক ডা. ফারহানা আক্তার।

​র‍্যালিটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এতে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)-সহ যুবদল নেতা সানজিত আহমেদ মিথুন এবং সর্বস্তরের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

​এ সময় চিকিৎসকরা জানান, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও সচেতনতা এবং সময়মতো প্রতিষেধক টিকা গ্রহণের মাধ্যমে এটি শতভাগ প্রতিরোধ করা সম্ভব। জলাতঙ্কমুক্ত সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর