1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২৯৬ বার পঠিত

 

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাজীপুরের টঙ্গী ৫৬নং ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ মাগরিব টঙ্গীর মধুমিতা মেগা সিটি কমপ্লেক্স প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিমউদ্দীন ভাট।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ বেলায়েত হোসেন এবং সঞ্চালনা করেন মহানগর যুবদলের সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ আবু ইউসুফ সুমন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৫৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন খোকন, গাছা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম খান, মহানগর তাঁতী দলের সদস্য মোঃ কামাল উদ্দিন, ৪৩নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ৪৩ নং ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন জসিম, টঙ্গী পৃর্ব থানা মৎস্য জীবী দলের আহবায়ক সদস্য শরিফুল ইসলাম আরিফ, ৪৩ নং ওয়ার্ড বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক মনির হোসেন, টঙ্গী পৃর্ব থানা মৎস্য জীবী দলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, টঙ্গী থানা যুবদল নেতা শাহজাহান সরকার, লিয়াকত পাঠান, মাসুদ আলম, কালাম হোসেন, সৈয়দ সিফাত, ফয়সাল বাবু, আব্দুল হাকিম, আল আমিন হোসেন, হাসান আল মামুন, লাল মিয়া প্রধান ও মনির হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। তারা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র ও উন্নয়নে তার অবদান স্মরণ করেন।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে এ দোয়া মাহফিলকে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর