1. admin@jagogazipur24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কোনাবাড়িতে পুলিশ বক্সে আগুন টঙ্গীতে প্রেমে ব্যার্থ হয়ে মাদকাসক্তী নিজেই তৈরী করেন ইয়াবা কারখানা। টঙ্গীতে তামিরুল মিল্লাত শিক্ষার্থীর দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ। টঙ্গীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোষাক শ্রমিক নিহত ​টঙ্গীতে কালবেলার সাংবাদিক রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবি টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন টঙ্গীর শীর্ষ ছিনতাইকারী সোহান গ্রেফতার গাজীপুরে জাতীয় শ্রমিক শক্তি ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বঙ্গোপসাগরে টেকসই ‘ব্লু ইকোনমি’ বিকাশে ঢাকায় বিমরাডের আন্তর্জাতিক কর্মশালা

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ বার পঠিত
ছবি : জাগো গাজীপুর ২৪

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরের টঙ্গীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় আমতলী মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্রদল নেতা সায়মন খানের উদ্যোগে আয়োজিত মাহাফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহবায়ক সরাফত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহবায়ক সদস্য আইয়ুব আলী, ৪৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আলী প্রমুখ।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন নয়। তিনি বাংলাদেশের মানুষের প্রানের স্পন্দন ও জাতীয় ঐক্যের প্রতীক। বাংলাদেশের মানুষের দোয়ায় ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর