1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৭ বার পঠিত
ছবি : জাগো গাজীপুর ২৪

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরের টঙ্গীতে দোয়া ও আলোচনা সভা করেছে টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ শ্রমজীবী সমবায় সমিতি।

বুধবার (০৩ ডিসেম্বর) রাতে টঙ্গী থানা প্রেসক্লাব সংলগ্ন সমিতির নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক মোশারফ হোসেন সরকার, সদস্য সচিব লুৎফজ্জামান লিটন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, কবির হোসেন, আবু বক্কর সিদ্দিক, স্বপন মিয়াসহ সংগঠনের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

সভায় বক্তারা বলেন, টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ শ্রমজীবী সমবায় সমিতি কোন রাজনৈতিক সংগঠন নয়। এখানে সকল দলমতের মানুষের ঐক্যবদ্ধ সহঅবস্থান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দলমত নির্বিশেষে সকল মানুষের শ্রদ্ধা ও ভালবাসার মানুষ। তার অসুস্থতায় দেশ তথা বিশ্বের মানুষ ব্যাথিত। আমরা বৃহত্তর ময়মনসিংহবাসী তাঁর রোগমুক্তি ও সুস্থতা কামনা করছি।
সভা শেষে বিশেষ দোয়া, মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর