1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার স্বরণে দোয়া মাহফিল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৯৫ বার পঠিত

 

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গাজীপুরের টঙ্গীতে দোয়া মাহফিলের আয়োজন করছে টঙ্গী পূর্ব থানা বিএনপি।

‎সোমবার দুপুরে টঙ্গীর ভরাণ এলাকায় একটি স্কুল মাঠে এ দোয়ার আয়োজন করা হয়।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম.মঞ্জুরুল করিম রনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই মোস্তফা খান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান ব্যাপারী, বিএনপি নেতা মাহবুবুর আলম শুক্কুর, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক আকবর হোসেন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুল হক সুবেল প্রধান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী, স্বেচ্ছাসেবক দল নেতা রশিদুল ইসলাম বাবু, সফিকুর রহমান হিমেল, যুবদল নেতা রাজিব বিন শহীদ রিগান, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আসাদুজ্জামান মামুন, ছাত্রদল নেতা রিফাত রশিদসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

এসময় সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর