1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে মহাসড়কের পাশে গাছ ভেঙ্গে পরে পথচারীর মৃত্যু, দুই আহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৮ বার পঠিত

টঙ্গীতে মহাসড়কের পাশে গাছ ভেঙ্গে পরে পথচারীর মৃত্যু, দুই আহত

গাজীপুরের টঙ্গীতে মহাসড়কের পাশে একটি মরা তাল গাছ ভেঙ্গে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই আনসার সদস্য গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন মিলগেট পিপলস সিরামিক সংলগ্ন ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারীর বয়স আনুমানিক ২৮ বছর হলেও তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত আনসার সদস্যরা হলেন সিফাত ও সামসুল ইসলাম।
আহত আনসার সদস্য সিফাত জানান,  সহকর্মী সামসুলসহ ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা একটি মরা তালগাছ হঠাৎ ভেঙ্গে আমাদের ওপর পড়ে। গাছটি তিন খণ্ড হয়ে যায়। একটি খণ্ড আমার সহকর্মীর ওপর এবং আরেকটি খণ্ড ওই যুবকের ওপর পড়ে।”
প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক পাপ্পু বলেন,  অটো নিয়ে সড়ক অতিক্রম করার সময় তিনজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় তাদের টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক নাফিয়া শারমিন বলেন, এই ঘটনায় আহত সামসুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত যুবককে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বলেন, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর