1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে ‘মানবতার বাতিঘর’ সংগঠনের আত্মপ্রকাশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ বার পঠিত

​শিল্প নগরী টঙ্গীতে আর্তমানবতার সেবায় নিয়োজিত হওয়ার দৃপ্ত শপথ নিয়ে যাত্রা শুরু করলো নতুন সামাজিক সংগঠন ‘মানবতার বাতিঘর’।

শুক্রবার (২৬শে ডিসেম্বর) জুমার নামাজ শেষে টঙ্গীর মরকুন কবরস্থান মসজিদে সংগঠনের প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম দিপুর দিকনির্দেশনা দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়।

​এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আরাফ রিফাত, দপ্তর সম্পাদক নুরে আলম আকন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় যুবসমাজ।
মিলাদ মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি এবং সংগঠনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মানবতার বাতিঘর সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম খান বলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা জননেতা নুরুল ইসলাম দিপুর দিক নির্দেশনায় এই সংগঠনের মাধ্যমে আর্তমানবতার সেবা, দুস্থদের সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়াই তাদের মূল লক্ষ্য। বিশেষ করে স্থানীয় দুঃস্থ অসহায় মৃত ব্যক্তিদের দাফন কাফনের ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য এবং মানবিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। ‘মানবতার বাতিঘর’ সংগঠনের আগামী দিনের পথচলায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর