1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে মানুষের খন্ডিত পা উদ্ধার

জাগো গাজীপুর ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পঠিত

 

গাজীপুরের টঙ্গীতে মানুষের খন্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার ( ৬ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে টঙ্গী রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত কার্টুনে পলিথিন মোড়ানো অবস্থায় খন্ডিত পা টি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, তুরাগ নদের পাড়ে রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় পরিত্যক্ত একটি কার্টুনের ভিতর পলিথিনে মোড়ানো অবস্থায় একটি মানব দেহের খন্ডিত অংশ (পা) দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে খন্ডিত পা টি উদ্ধার করে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশকে বুঝিয়ে দেয়।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, খন্ডিত পা টি কিভাবে এই এলাকায় আসলো তা খতিয়ে দেখা হচ্ছে।উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে খন্ডিত পা টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানে হবে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
##
S/S

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর