1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬

গাজীপুরের টঙ্গীতে পৃথক অভিযানে শীর্ষ ছিনতাইকারী শামীম হোসেন বাবু ওরফে বুক কাটা বাবুসহ ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় একটি সিএনজি চালিত অটো রিকসা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শামীম হোসেন বাবু ওরফে বুক কাটা বাবু (৩৭), আব্দুল কুদ্দুস ওরফে সুজন ওরফে ইদ্রিস (৪৭), মিলন (৩৬), মো. মিলন (৩৫) সাগর আহমেদ ইয়ামিন (২৫) ও ফয়সাল (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর হোসেন মার্কেট লেদু মোল্লা রোড এলাকায় অভিযান চালিয়ে একটি চাপাতিসহ শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে টঙ্গীসহ বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে।
অপরদিকে রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর গাজীপুরা বাঁশপট্টি এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আব্দুল কুদ্দুস ওরফে সুজন ওরফে ইদ্রিস (৪৭), মিলন (৩৬) ও মো. মিলন (৩৫) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে বুধবার দুপুরে তাদেরকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর