1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, তাঁতীদল নেতাসহ গ্রেফতার ৩

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৪৩৪ বার পঠিত

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, তাঁতীদল নেতাসহ গ্রেফতার ৩

গাজীপুরের টঙ্গীর দাঁড়াইল এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে একটি সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। এঘটনায় অভিযুক্ত টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খোকন (৪৫) সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোররাতে টঙ্গীর দাঁড়াইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, টঙ্গী পশ্চিম থানাধীন দাড়াইল পশ্চিম পাড়া এলাকার মৃত কুদরত আলী মাতবরের ছেলে মনোয়ার হোসেন খোকন (৫০), তার ছেলে আশরাফুল ইসলাম অন্তর( ২৫) ও আমিনুল ইসলামের ছেলে হোসেন বাদশা (২২)।
এদের মধ্যে মনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে টঙ্গী পশ্চিম থানায় নয়টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দলবল নিয়ে সোমবার রাতে সনাতন সম্প্রদায়ের নির্মোহন মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালায় খোকন। এসময় তার বাড়িতে ভাংচুর চালায় তারা। একপর্যায়ে নির্মোহনকে বাড়ি থেকে বের করে মারধর করে খোকন ও তার লোকজন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় তারা।
পরে রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে পুলিশ।

এবিষয়ে ভুক্তভোগীর পরিবার জানায়, দাঁড়াইল এলাকায় দীর্ঘদিন ধরে তারা প্রায় ৪০ শতাংশ জমি ভোগদখল করে আসছিলেন। উক্ত জমির ১৬ শতাংশ জাল দলিলের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ তুলে তারা আদালতে মামলা করেন, যা বর্তমানে বিচারাধীন।
মামলার পর থেকেই জমি ছেড়ে দেওয়ার জন্য তাঁতীদল নেতা খোকনের লোকজন বিভিন্নভাবে সংখ্যালঘু পরিবারটিকে চাপ ও হুমকি দিয়ে আসছিল। একপর্যায়ে সোমবার রাত ৮টার দিকে খোকনের নেতৃত্বে ৩০/৪০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্মোহনের বাড়িতে হামলা চালায়। এসময় তারা গ্রেন্ডিং ও ড্রিল মেশিন দিয়ে বাড়ির গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও বাড়ির লোকজনকে মারধর করে।
এতে বাড়ির মালিক নির্মোহন মন্ডল (৪৬), তার স্ত্রী বৃষ্টি মন্ডল (৪০), ছেলে বিজয় মন্ডল (১৪), ভাতিজি চায়নাসহ (২২) ১০জন আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর