টঙ্গীতে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সন্ত্রাস, নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল।
রবিবার বিকেল চারটার দিকে টঙ্গীর নতুন বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে স্টেশন রোড এলাকায় গিয়ে শেষ হয়।
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথীর নেতৃত্বে মিছিল উপস্থিত ছিলেন, সফিকুর রহমান হিমেল, আব্দুর রহমান বাবু, রাশেদুল ইসলাম বাবু, জহুরুল হুদা বাবু, নাজমুল হাসান নাইমসহ বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সিরাজুল ইসলাম সাথী বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এসব ষড়যন্ত্র ও অপচেষ্টা রুখে দিতে রাজপথে প্রস্তুত আছে।