1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে সহযোগীসহ সন্ত্রাসী মাসুদ গ্রেফতার হেরোইন উদ্ধার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৮৩ বার পঠিত

টঙ্গীতে সহযোগীসহ সন্ত্রাসী মাসুদ গ্রেফতার হেরোইন উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে এক সহযোগীসহ খরতৈল এলাকার চিহ্নিত সন্ত্রাসী আব্দুল্লাহ আল মাসুদ উরফে চাঁদাবাজ মাসুদকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল ) দিবাগত রাত পৌনে একটার দিকে টঙ্গীর খরতৈল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন খরতৈল পশ্চিমপাড়া এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে আব্দুল্লাহ আল মাসুদ (২৪) ও তার সহযোগী একই এলাকার বাবুল মিয়া ছেলে মোঃ চঞ্চল (২৯)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক এহতেশামের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে মাসুদ ও চঞ্চলকে আটক করা হয়। এসময় তল্লাশী চালিয়ে মাসুদের কাছ থেকে ২০ গ্রাম এবং চঞ্চলের কাছ থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর