1. admin@jagogazipur24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে মঙ্গল শোভাযাত্রা টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় খান বাবুসহ চার আসামী গ্রেফতার টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসরে পুলিশের অভিযানে বাঁধা; গ্রেফতার ১৫ টঙ্গীতে সিরাজুল ইসলাম সাথীর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত টঙ্গীতে শীর্ষ ছিনতাইকারী বুক কাটা বাবুসহ গ্রেফতার ৬ টঙ্গীতে কভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত অভিযোগের সত্যতা না পাওয়ায় টঙ্গীর তাঁতীদল নেতা খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহার

টঙ্গীতে সাড়ে ১০ লক্ষ টাকাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৮৫ বার পঠিত

টঙ্গীতে সাড়ে ১০ লক্ষ টাকাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতাকর্মীগ্রেফতার

রাজধানী উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫
নেতাকর্মীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় তাদের কাছ
থেকে নগদ ১০ লক্ষ ৫৪ হাজার ৪ শত ৫ টাকা ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত এগারোটার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নং সেক্টর শাহ
মূখদুম রোডের ক্রাশ স্টেশন রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার
বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, কামরুজ্জামান খান (৫১), তবিবুর রহমান তুহিন (৩৮)
হুমায়ুন কবির খান (৪৮), আশরাফুল আলম ওরফে আশরাফুল মৃধা (৫৭) ও সাদমান
সাকিব খান (২৬)।
পুলিশ জানায়,  এক আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা পুলিশের
একটি অভিযানিক দল উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার
করে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও পাঁচটি মোবাইল ফোন
উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গাজীপুর মহানগরীর বিভিন্ন
এলাকায় রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য উক্ত অর্থ একত্রিত করা
হয়েছিল। বিষয়টি গভীরভাবে তদন্ত করছে পুলিশ।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, আটককৃত
আসামীদের গাছা থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ
করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর